উইন্ডোজ সিস্টেমে Khipro Compositional Layout

Windows-এ পোর্টেবল, বর্ণ কিবোর্ড ও NMS Kontho এর মাধ্যমে ক্ষিপ্র।

একাধিক উপায়ে ক্ষিপ্রকে উইন্ডোজে ব্যবহার করা যাচ্ছে:

  1. Khipro Windows Portable-এর মাধ্যমে।
  2. কোডপত্রের জনপ্রিয় বর্ণ কিবোর্ড -এ ক্ষিপ্র বিল্ট-ইন থাকছে।

নিচে এগুলো সম্পর্কে বলছি…

Khipro Windows Portable-এর মাধ্যমে

উইন্ডোজে ক্ষিপ্র-র ন্যাটিভ সাপোর্ট রয়েছে। ক্ষিপ্র উইন্ডোজ পোর্টেবলের মাধ্যমে উইন্ডোজেও আপডেটেড ক্ষিপ্র কিবোর্ড লেআউট অর্থাৎ khipro-m17n-এর ন্যায় ব্যবহার করা যাবে।

  1. Khipro Windows Portable-এর সর্বশেষ গিটহাব রিলিস থেকে khipro.exe ডাউনলোড করুন।
  2. ডাবল ক্লিক করে khipro.exe রান করুন। রান করা হলে সিস্টেম ট্রেতে ক্ষিপ্র আইকন দেখতে পাবেন।
  3. Ctrl+Space চেপে অথবা ক্ষিপ্র আইকনের উপর মাউসের লেফ্‌ট ক্লিক করে ক্ষিপ্র কিবোর্ড অ্যাকটিভ অথবা ইনঅ্যাকটিভ করতে পারবেন।
  4. রাইট ক্লিক মেনু থেকেও ক্ষিপ্র কিবোর্ড অ্যাকটিভ, ইনঅ্যাকটিভ করা যাবে। Exit করতে চাইলে রাইট ক্লিক করে Exit-এ ক্লিক করুন।
  5. প্রতিবার লগইনে ক্ষিপ্র কিবোর্ড অটো চালু করতে চাইলে Win+R চেপে shell:startup লিখে এন্টার করলে ওপেন হওয়া ফোল্ডারে khipro.exe-কে কপি করে দিন।
  6. ট্রে আইকনের উপর Hover করলে ভার্শন এবং কিবোর্ড স্ট্যাটাস দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ
Khipro Windows Portable -এ কোনো সাজেশন পাওয়া যাবে না, কিংবা কোনো পপ-আপ ও থাকবে না, এটা একটা লাইটওয়েট ভার্শন। সাজেশন ও অন্যান্য ফিচার চাইলে বর্ণ কিবোর্ডের মাধ্যমে ক্ষিপ্র ইউস করুন।
তবে ক্ষিপ্র-র লেটেস্ট ভার্শন ব্যবহার করতে চাইলে এই পোর্টেবল ভার্শন ব্যবহার করুন।

ক্ষিপ্র পোর্টেবল-এর আপডেট করা

khipro-windows-portable -এর রিলিস পেজে চেক করুন কোনো নতুন আপডেট এসেছে কিনা। আপডেট এসে থাকলে পুরাতন ভার্শন uninstall করে নতুন ভার্শন ডাউনলোড করে install করে নিন।

টিপস
আপনার ডিভাইসে আপডেট নোটিফিকেশন পেতে চাইলে আপডেট নোটিফিকেশন সেটআপ করুন।

বর্ণ কিবোর্ডের মাধ্যমে

কোডপত্রের জনপ্রিয় কিবোর্ড বর্ণ তে ক্ষিপ্র লেআউট বিল্ট-ইন থাকছে।

কোডপত্রের ওয়েবসাইট থেকে বর্ণ কিবোর্ডের সর্বশেষ ভার্শনটি ডাউনলোড করে ইনস্টল করুন, নিচের বাটন প্রেস করে:

সতর্কীকরণ
বর্ণ কিবোর্ডে ক্ষিপ্র-র ভার্শন একটু পিছনে থাকতে পারে। যেহেতু ক্ষিপ্র-কে প্রতিনিয়ত ইউজার ফিডব্যাক নিয়ে উন্নততর করা হচ্ছে।
বর্ণ উইন্ডোজে ক্ষিপ্র-র ভার্শন: v34.8.0
ক্ষিপ্র-র অফিশিয়াল সর্বশেষ ভার্শন: ক্ষিপ্রর সর্বশেষ ভার্শন

Download Borno Button

কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: https://khiproteam.github.io/khipro/#community