বাংলার প্রথম কম্পোজিশনাল লোয়ারকেস টাইপিং কনসেপ্ট

বাংলা টাইপিংয়ের ঝামেলাগুলো: বারবার শিফট চাপা — কিংবা ফোনেটিকে বড়ো ও ছোটো হাতের মিশ্র ম্যাপিং মনে রাখা — ইচ্ছামতো/অসম্ভব বানান লিখতে না পারা — শব্দের মাঝে/শুরুতে কারচিহ্ন বসাতে না পারা — বারবার ব্যাকস্পেস চাপার দরকার হওয়া — নম্বর সারিতে আঙুল নিয়ে গিয়ে চন্দ্রবিন্দু ইত্যাদি লেখা — বিভিন্ন লেআউটে কিবোর্ডের বিভিন্ন বাটন ব্লক হয়ে থাকা — ‘়’ (নুকতা), ‘॥’ (ডবল দাঁড়ি) ইত্যাদি দেওয়ার উপায় না থাকা আরো কত কী!

এ সব দূর করতে ক্ষিপ্রটিম নিয়ে এসেছে ‘ক্ষিপ্র’ কনসেপ্ট। ক্ষিপ্র কোনো ফোনেটিক মেথড নয়; এটি একটি কম্পোজিশনাল টাইপিং পদ্ধতি। না ফিক্সড, না ফোনেটিক; best of both worlds.

ফোনেটিক না হলেও কম্পোজিশনাল টাইপিং মেথড ফোনেটিকের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এ সম্পর্কে জানতে ক্ষিপ্র-র কুইকস্টার্ট গাইডটি দেখুন।

ইংরেজির থেকেও দ্রুতগতিতে বাংলা লেখার লক্ষ্য নিয়ে ক্ষিপ্র কিবোর্ড লেআউট এখন লিনাক্স, অ্যান্ড্রয়েড, এবং উইন্ডোজের জগতে প্রবেশ করেছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ক্ষিপ্র কিবোর্ড সম্পর্কে সাধারণ প্রশ্ন ও উত্তর

ক্ষিপ্র হলো একটি বাংলা কম্পোজিশনাল কিবোর্ড লেআউট যা ব্যবহারকারীদের শিফট কি (Shift Key) ছাড়াই দ্রুত বাংলা টাইপ করতে সাহায্য করে; এবং মডিফায়ার, স্লাইসার, পৃথায়কের মতো বিশেষ বিশেষ স্মার্ট ম্যাপ ব্যবহার করে।

ক্ষিপ্র বর্তমানে লিনাক্স (IBus/Fcitx5), উইন্ডোজ (বর্ণ কিবোর্ড, ক্ষিপ্র পোর্টেবল) এবং অ্যান্ড্রয়েডে (হেলিবোর্ড, বর্ণ কিবোর্ড) ব্যবহার করা যায়।

অভ্রতে সাজেশনের ওপর নির্ভর করতে হয়, অপ্রচলিত কিংবা ব্যতিক্রম বানান লিখতে অসুবিধা হয়,অভ্রতে অনেক অক্ষর লেখার জন্য শিফট চাপতে হয়, কিন্তু ক্ষিপ্রতে সবকিছু শিফট ছাড়াই সহজেই টাইপ করা যায়। অভ্রতে কিছু key দূরে, কিন্তু ক্ষিপ্র-তে অনেক কঠিন জিনিসও আরামে লেখা যায়। অভ্রতে স্লাইসারের মতো কিছু নেই, কিংবা শব্দের মাঝে কারচিহ্ন বসানো, কিংবা যুক্ত/বিযুক্ত হসন্ত দেওয়া এধরনের বিষয় নেই, যেগুলো ক্ষিপ্র-তে আছে।

যদি আপনি আগে থেকেই ফোনেটিক টাইপিং জেনে থাকেন, তবে ক্ষিপ্র শিখতে ১ দিনও লাগার কথা নয়। ফিক্সড লেআউট ব্যবহারকারী হলে অভ্যস্ত হতে ২-৩ দিন সময় লাগতে পারে।

টাইপিং বুস্টার হলো একটি লিনাক্স ইউটিলিটি যা ক্ষিপ্র লেআউটের সাথে কনফিগার করলে পরবর্তী শব্দের প্রেডিকশন এবং স্মার্ট সাজেশন প্রদানের মাধ্যমে টাইপিং গতি আরও বাড়িয়ে দেয়।

হ্যাঁ! ক্ষিপ্র সম্পূর্ণ ওপেন সোর্স। আপনি GitHub-এর ‘ক্ষিপ্র টিম’ অর্গানাইজেশনে গিয়ে সোর্স কোড দেখতে এবং অবদান রাখতে পারবেন। পেজের সোর্স কোড বাটনে ক্লিক করুন।

আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ও গিটহাব ফোরামে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে, সাপোর্ট নিতে, মতামত দিতে, কিংবা অবদান রাখতে পারেন। সাইটের কমিউনিটি বাটনে ক্লিক করুন।

আমরা সবাইকে অবদান রাখতে উৎসাহিত করি! আমাদের গিটহাব ফোরামে পোস্ট করুন, আমাদের GitHub রিপোজিটরিতে ইশু তৈরি করুন, বাগ রিপোর্ট, ও ফিচার রিকোয়েস্ট করুন।

আপনার ডিভাইসে ক্ষিপ্র

আনুষ্ঠানিকভাবে ক্ষিপ্র-কে লিনাক্সের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজেও ব্যবহার করা যাচ্ছে।

ক্ষিপ্র m17n

লিনাক্সে ibus এবং fcitx5, উভয়টি দিয়েই ক্ষিপ্র-m17n ব্যবহার করা যাচ্ছে।

টাইপিং বুস্টার কনফিগারেশন

লিনাক্সে টাইপিং বুস্টারের মাধ্যমে ক্ষিপ্র ব্যবহার করতে আমরা বিশেষভাবে তাগিদ করি

ক্ষিপ্র-র সোর্স কোড

ক্ষিপ্র কিবোর্ডের সোর্স কোডের রিপোজিটরি গুলো দেখুন। ক্ষিপ্র লেআউট বিভিন্ন সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে এগুলো তৈরি করা।